তুলে নেয়া হলো সহকারী ট্রেন চালকদের মজুরি সীমা
সরকার নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী লোকোমাস্টারদের (সহকারী ট্রেন চালক) অতিরিক্ত কাজের জন্য প্রদত্ত বিশেষ মজুরি সীমা তুলে নিয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে সহকারী লোকোমাস্টাররা ১০০ শতাংশ ‘রানিং ভাতা’ (অতিরিক্ত কাজের জন্য বিশেষ ভাতা) পান, তবে তা তাদের মাসিক মূল বেতনের চেয়ে বেশি হতে পারত না।
আজকের অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ফলে এই সীমাবদ্ধতা উঠে গেছে বলে জানান রেল সচিব।
ফলে, তারা যত বেশি অতিরিক্ত কাজ করবেন তত বেশি পারিশ্রমিক পাবেন বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ ভাতা ও অন্যান্য দাবিতে ট্রেন চালক ও রেলকর্মীরা গতকাল সকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে