ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীরে: উপদেষ্টা আসিফ
শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, দলীয় নেতাদের দায়িত্ব পালন করেছে বিগত সরকারের কিছু কিছু প্রশাসন। তাই প্রশাসনে দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীরে। অনেক অফিসের কেরানিও তাদের দোসর।
জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালকে রাজনৈতিকদেরও ধারণ করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে