জুলাইয়ের প্রথম ১৪ দিনেই এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের সুবাতাস বইছে। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের মাত্র ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ (১ দশমিক ৫৪২ বিলিয়ন) মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের (২০২৫ সাল) একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ (১ দশমিক ২৬৬ বিলিয়ন) মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের প্রথম দুই সপ্তাহে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে।
তথ্য বিশ্লেষণ করে আরও দেখা যায়, শুধু ১৪ জুলাইয়ের এক দিনেই দেশে এসেছে ১১৫ মিলিয়ন বা ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
মতামত দিন