মে মাসের প্রথম ১৭ দিনে এল ২১৭ কোটি ডলার রেমিট্যান্স
চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে শুধু ১৭ মে একদিনেই এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২১৭ কোটি ৭০ লাখ ডলারে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ডলার। সেই হিসাবে এবার প্রবাহ বেড়েছে প্রায় ৩৫ দশমিক ২ শতাংশ।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৫ শতাংশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে