Views Bangladesh Logo

১৯ দিনে প্রবাসী আয় ২০৩ কোটি ১০ লাখ ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার। ফলে এবার প্রবাসী আয় বেড়েছে ২৯ দশমিক ১০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ আগস্ট এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ৪০ লাখ ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ৪৮৯ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪০৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৭ শতাংশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ