রাজধানীর হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার কিছু আগে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয় এবং সোয়া ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলেও তিনি জানান।
জানা গেছে, দুপুরে ঢাকা থেকে বিমানে করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার কথা ছিল। হঠাৎ অসুস্থতার কারণে তার সফর স্থগিত করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে