Views Bangladesh Logo

সেন্টমার্টিনে যেতে নিবন্ধন-ফি’র বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: বিটিবি

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের বৃহস্পতিবার বলেছেন, সেন্টমার্টিন দ্বীপে যেতে নিবন্ধন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আবু তাহের বলেন, ‘উদ্যোগ নেয়া হলেও প্রতিদিন কতজন পর্যটক এই দ্বীপে আসবেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি। ফি নেওয়ার বিষয়টিও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে গত ৫ সেপ্টেম্বর “সেন্টমার্টিনে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে”-এ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। পরে ওইদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, সেন্টমার্টিনে যাওয়ার জন্য নিবন্ধনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ