Views Bangladesh Logo

খেজুরের কর-শুল্ক কমানোর প্রস্তাব

সন্ন রমজানে খেজুরের দাম কমাতে শুল্ক ও করছাড়ের উদ্যোগ নেয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠিয়েছে । ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত খেজুরের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের সুপারিশ করে কমিশন। খেজুরের ওপর ৫ শতাংশ আগাম কর অব্যাহতিরও প্রস্তাব দেয়া হয়েছে।

এদিকে, রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৯০ দিনের বায়ার্স ক্রেডিটের আওতায় পণ্যটি আমদানি করা যাবে।

সারাদেশে বছরে এক লাখ টন খেজুরের চাহিদা রয়েছে। ফল ব্যবসায়ী সমিতির মতে, রোজার মাসে খেজুরের চাহিদা থাকে ৪০ হাজার টন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ