Views Bangladesh Logo

ভারী বৃষ্টির আশঙ্কায় ভারতের ৯ রাজ্যে রেড অ্যালার্ট জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ত্রিপুরাসহ ভারতের ৯টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) ।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের ত্রিপুরায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। পরবর্তীতে পানির চাপ সামলাতে ফারাক্কা বাঁধের গেট খুলে দিলে প্রতিবেশী দেশ বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশটির বেশ কয়েকটি পশ্চিম ও মধ্যাঞ্চলে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

যেসব রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে, সেগুলো হলো-গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এ ছাড়াও ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং রাজস্থানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ