Views Bangladesh Logo

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয়ে নতুন রেকর্ড গড়েছে তারা। এর আগে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ছিল ১৩৫।

চট্টগ্রামে হওয়া ম্যাচে শুরুটা ছিল সতর্ক। ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ৪১ রানের জুটি গড়েন। তবে দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন।

হৃদয় দারুণ অ্যাংকরিং করে ১৮৮.৮৮ স্ট্রাইকরেটে অপরাজিত ৫১ রান করেন। তার সঙ্গে ঝড় তোলেন ইমন (১৪ বলে ২৮) ও শামীম (১৩ বলে অপরাজিত ৩১), দুজনই ২০০-এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেন। বিশেষ করে ছয়ে নেমে শামীমের আগ্রাসী ব্যাটিং জয়কে সহজ করে দেয়।

বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি ২ উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮২ রান তোলে। কেটেন ক্লার্ক ও ড্যান ক্লেইভার দুজনই ৫১ রান করে দলের সংগ্রহ বড় করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২ উইকেট শিকার করেন।

শেষ পর্যন্ত ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ, যা শুধু তাদের জন্যই নয়, দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ