কর যুক্তিসঙ্গত করার দাবি রিকন্ডিশন্ড গাড়ির ডিলারদের
সরকারের কাছে তাদের উপর আরোপিত বিভিন্ন কর যুক্তিসঙ্গত করার আহ্বান জানিয়েছেন দেশের রিকন্ডিশন্ড গাড়ির ডিলাররা।
হাইব্রিড গাড়ির উপর শুল্ক কমানো, মাইক্রোবাসের উপর সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়ার এবং নতুন ও রিকন্ডিশনড গাড়ির নিবন্ধন ফিতে বৈষম্য বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন বাংলাদেশ রিকন্ডিশন্ড যানবাহন আমদানিকারক ও ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) নেতারা।
সংবাদ সম্মেলনে ছিলেন বারভিডার সভাপতি আব্দুল হক, মহাসচিব রিয়াজ রহমান ও সহ-সভাপতি সাইফুল ইসলাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে