ওষুধে আরোপিত ভ্যাট কমানোর সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, ওষুধে আরোপিত ন্যূনতম ভ্যাট কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন খাতে ভ্যাট বাড়ানো হয়েছে।
‘ওষুধে ভ্যাটের বিষয়টি শুরুতেই আলোচনা করা হয়েছিল এবং আমরা আশা করি অর্থ মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে’- যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতে চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক সংস্কার হয়েছে। সংস্কার কমিটির প্রতিবেদনের পর বিগত বছরগুলোতে দেশের স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।
এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসা সুবিধা পরিদর্শন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন নুরজাহান বেগম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে