Views Bangladesh Logo

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে প্রেষণে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। নতুন নিয়োগের পর তাকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এ জন্য রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ