Views Bangladesh Logo

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ডেভিড আলাবা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। চলতি মৌসুম শেষেই স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে তার পথচলার ইতি ঘটছে।

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানিয়েছে, আলাবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে চুক্তি নবায়ন করা হবে না।

৩৩ বছর বয়সী আলাবা ২০২১ সালে বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে যোগ দেন। তবে ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় নিয়মিত খেলতে পারেননি তিনি। এরপরও ক্লাবটির হয়ে সফল সময় কাটিয়েছেন অভিজ্ঞ এই সেন্টার-ব্যাক।

পাঁচ বছরে রিয়ালের জার্সিতে ১৩১ ম্যাচ খেলেছেন আলাবা। এই সময়ে তিনি জিতেছেন মোট ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লা লিগা শিরোপা।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ের অংশ হওয়া একজন খেলোয়াড়কে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছে রিয়াল মাদ্রিদ।’

শনিবার অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচে সমর্থকদের আনুষ্ঠানিক বিদায় জানাবেন আলাবা। একই দিনে কোচ আলভারো আরবেলোয়া এবং রাইট-ব্যাক দানি কারভাহালও সমর্থকদের বিদায় জানাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ