Views Bangladesh Logo

আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএডি)-এর ইফতার মাহফিল।

বুধবার (১১ মার্চ) ঢাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রতিষ্ঠাতা ও সিনিয়র সদস্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আট জেলা এখনো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।

তাই ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সাংগঠনিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সদস্য শাহনেওয়াজ, দুলাল আব্দুল্লাহ, আল মামুন ও পবন আহমেদ। এছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারাও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, রাজধানীতে কর্মরত রাজশাহী বিভাগের আট জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন হলো রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা চার শতাধিক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ