Views Bangladesh Logo

রেকর্ড দামে বিক্রি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ভারতের আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) রেকর্ড দামে বিক্রি হয়েছে। ভারতীয় ও বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি গ্রুপ প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার (প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকা) নগদ মূল্যে দলটির পূর্ণ মালিকানা কিনে নিয়েছে।

বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের পরিচালনা পর্ষদ ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির অনুমোদন দিয়েছে। নতুন এই জোটে রয়েছে আদিত্য বীরলা গ্রুপ, টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোনের বিনিয়োগ কৌশল সংস্থা।

এখন পর্যন্ত ইউএসএলের সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পরিচালিত পুরুষ ও নারী—দুই দলই এই গ্রুপের মালিকানায় যাবে।

এই চুক্তির পরিমাণ যে কত বড়, তা বোঝা যায় ২০২১ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড লখনৌ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি দুই দল মিলিয়ে প্রায় ১২ হাজার ৭১৫ কোটি রুপিতে বিক্রি করেছিল। আরসিবির দাম সে দুই দলের চেয়েও অনেক বেশি।

২০০৮ সালে আইপিএল শুরুর সময় আটটি দলের মধ্যে বেঙ্গালুরু দলটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনা। সে সময় বিজয় মাল্যর ইউনাইটেড ব্রুয়ারিজ গ্রুপ ১১ কোটি ১৬ লাখ মার্কিন ডলারে দলটি কিনেছিল। পরে ২০২৩ সালে নারী লিগে বেঙ্গালুরু দল কিনতে প্রায় ৯০১ কোটি রুপি ব্যয় করা হয়, যা ছিল তৃতীয় সর্বোচ্চ।

নতুন মালিকানার পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের সাবেক ক্রিকেটার আর্যমান বীরলা পরিচালক এবং টাইমস গ্রুপের সত্যন গজওয়ানি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।






মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ