Views Bangladesh Logo

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন্ নবী ও ফাতেমা তুজ জোহরা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলা একাডেমি আয়োজিত ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন অধ্যাপক রশিদুন্ নবী এবং প্রখ্যাত শিল্পী ফাতেমা তুজ জোহরাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বুধবার দুপুরে বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দীর্ঘদিন ধরে নজরুলসংগীতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ফাতেমা তুজ জোহরা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তিনি নজরুলের গানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে।

অধ্যাপক রশিদুন্ নবী নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। বাংলা সাহিত্যে নজরুলচর্চাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

আগামী ২৩ মে (শনিবার) বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ