রাশেদ খান মেনন গ্রেপ্তার
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সোয়া ৫টার দিকে রাজধানীর বনানীস্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়, মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। পরে আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন। গতকাল ২১ আগস্টে ১৪৩/ ১৪৭/৩২৩/৩০৭/৩০২/১০৯/১১৪/৩৪ ধারায় নিউমার্কেট থানার রাশেদ খান মেননের নামে মামলা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে