Views Bangladesh Logo

শ্রেণিকক্ষে অচেতন অবস্থায় ছাত্রী, মিলল ধর্ষণের আলামত

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পরিবার ও স্থানীয়রা। স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই দিন সকাল ৯টার দিকে ছাত্রীটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যায়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে গেলে বিদ্যালয়ের পিয়ন হামিদুল চাবি দিতে অস্বীকার করেন। পরে স্থানীয়রা এসে হাতাহাতির মাধ্যমে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করলে দ্বিতীয় তলার একটি কক্ষে ছাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে এবং রোগী বর্তমানে আশঙ্কামুক্ত।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ