দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা
আবারও নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। আজ রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা দ্বিতীয়বার মা হওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এই খবরে বলিপাড়া থেকে শুরু করে সাধারণ ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ বইছে।
দীপিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট্ট মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে, যাতে পজিটিভ ফলাফলের দুটি লাল দাগ স্পষ্ট। পাশে রণবীর ও দীপিকার হাতও দেখা যাচ্ছে। বড় বোন হতে যাওয়া দুয়ার এই ছবিটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। দীপিকা পোস্টের ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না লিখে শুধু 'ইভিল আই' ইমোজি ব্যবহার করেছেন।
এই সুখবর সামনে আসার পর থেকেই পরিণীতি চোপড়া ও সামান্থা রুথ প্রভুসহ বিভিন্ন তারকা দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন। ভক্তরাও মন্তব্যে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। অনেকেই লিখছেন, দুয়া এবার খেলার জন্য নতুন সঙ্গী পেতে যাচ্ছে।
২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান দুয়ার জন্ম দেন দীপিকা। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবি নিয়ে ব্যস্ত। অন্যদিকে রণবীর সিং সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর পরবর্তী ছবি ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে