সরানো হলো রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাবুদকে
আলোচিত চার খুনের ঘটনার জেরে রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। উল্লেখ্য, গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন আব্দুল মাবুদ। দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তাঁকে আবার বদলি করা হলো।
একই প্রজ্ঞাপনে আরও কিছু রদবদলের কথা জানানো হয়েছে। এতে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
মতামত দিন