Views Bangladesh Logo

উৎপাদনে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

 VB  Desk

ভিবি ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।


বন্ধ হওয়ার ৩ দিন পরে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।  

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানির (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেল থেকে  ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। অল্প সময়ের মধ্যে অপর ইউনিটটি চালু হবে।


এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ৬টায়  যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ