Views Bangladesh Logo

প্রেম, ইতিহাস ও হররে নতুন চ্যালেঞ্জ নিতে চান রাকুল প্রীত

তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংকে শিগগিরই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় দেখা যাবে। ভারতীয় চলচ্চিত্রে নিজের অভিনয়ের পরিধি আরও বিস্তৃত করতে চান এই অভিনেত্রী। তাই ভিন্নধর্মী গল্প ও চরিত্রে নিজেকে নতুন করে আবিষ্কারের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

রাকুলের মতে, এমন চরিত্রে অভিনয় করতে চান, যেখানে অভিনয় দক্ষতার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এবং প্রতিটি কাজের মাধ্যমে নতুন কিছু শেখা যাবে। ক্যারিয়ারে নানা ধরনের সিনেমায় অভিনয় করলেও এখনও অনেক গল্প ও চরিত্রে কাজ করার সুযোগ হয়নি বলে মনে করেন তিনি।

বিশেষ করে গভীর আবেগঘন প্রেমের গল্পে অভিনয়ের ইচ্ছা রয়েছে রাকুলের। পাশাপাশি ঐতিহাসিক কোনো চরিত্র এবং পিরিয়ডধর্মী সিনেমাতেও নিজেকে দেখতে চান তিনি। এর বাইরে হরর ঘরানাতেও এখনও কাজ করা হয়নি বলে জানান অভিনেত্রী।

নিজের পছন্দের চরিত্র ও ঘরানা নিয়ে রাকুল বলেন, পুরোপুরি প্রেমের গল্পে এখনও অভিনয় করা হয়নি তার। তাই গভীর আবেগ ও হৃদয়ছোঁয়া সম্পর্কের গল্পে কাজ করতে চান। একই সঙ্গে ঐতিহাসিক চরিত্র ও পিরিয়ড সিনেমায় অভিনয়ের পাশাপাশি হরর ছবিতেও অভিজ্ঞতা নিতে চান তিনি।

সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন রাকুল। এখন শুধু বড় বাজেট, জনপ্রিয় তারকাদের উপস্থিতি কিংবা সিনেমার ঘরানাকে গুরুত্ব দিচ্ছেন না তিনি। বরং যে চরিত্রে অভিনয়ের সুযোগ বেশি এবং নিজেকে চ্যালেঞ্জ করার সম্ভাবনা রয়েছে, সেটিকেই অগ্রাধিকার দিচ্ছেন।

রাকুলের ভাষায়, ক্যারিয়ারের এমন এক পর্যায়ে রয়েছেন, যখন নিজেকে আরও কঠিন চরিত্রের মাধ্যমে পরীক্ষা করতে চান। যে কাজ অভিনয়ের জায়গা থেকে তাকে ভেতর থেকে নাড়া দেবে এবং নতুন কিছু করার উত্তেজনা তৈরি করবে, এখন সেদিকেই বেশি মনোযোগ তার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ