Views Bangladesh Logo

রাকুলের দাম্পত্য ‘সিচুয়েশনশিপ’, মন্তব্য ঘিরে নতুন আলোচনা

বলিউডে বিয়ে মানেই জমকালো আয়োজন, সামাজিক রীতি আর নানা প্রত্যাশা। তবে এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং ও প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি। বিয়ের পর নিজেদের দাম্পত্য জীবনকে তারা বলছেন ‘সিচুয়েশনশিপ বা পরিস্থিতিনির্ভর সম্পর্ক’। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

তবে তাদের ভাষায়, এই ‘পরিস্থিতিনির্ভর সম্পর্ক’ কোনো অনিশ্চয়তা নয়; বরং সম্পর্ককে চাপমুক্ত, সহজ ও স্বাভাবিক রাখার একটি চেষ্টা।

জ্যাকি ভাগনানি বলেন, তাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো সহজ ও খোলামেলা যোগাযোগ। সেখানে কিছু লুকানোর নেই, নেই কোনো ভয়ও। তারা নিজেদের অতীত সম্পর্ক নিয়েও খোলাখুলি আলোচনা করেন। এই স্বচ্ছতাই তাদের সম্পর্কে আস্থা আরও বাড়িয়েছে।

২০২৪ সালে বিয়ে হয় এই তারকা জুটির।

রাকুল প্রীত সিং মনে করেন, নিজের সুখের জন্য শুধু সঙ্গীর ওপর নির্ভর করা উচিত নয়। বরং নিজের পরিচয়, লক্ষ্য ও কাজের জায়গা ধরে রাখা জরুরি।

তারা আরও জানান, তাদের সম্পর্কে অতিরিক্ত চাপ বা অবাস্তব প্রত্যাশা নেই। পারস্পরিক সম্মান ও বোঝাপড়াকেই তারা সম্পর্কের ভিত্তি হিসেবে দেখেন। এতে ঝগড়াঝাঁটি কম হয়।

গোয়ায় তাদের বিয়ের আয়োজন ছিল আড়ম্বরপূর্ণ, তবে তুলনামূলকভাবে সংযত। সব মিলিয়ে, ‘পরিস্থিতিনির্ভর সম্পর্ক’ শব্দটি তারা প্রচলিত অর্থে ব্যবহার করেননি; বরং এটি তাদের আধুনিক সম্পর্ক ভাবনারই প্রকাশ—যেখানে স্বাধীনতা, বিশ্বাস ও মানসিক পরিপক্বতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ