Views Bangladesh Logo

রাজউক উত্তরা মডেল কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ ৭৪ শতাংশ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে রাজউক উত্তরা মডেল কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাঁদের মধ্যে ৬৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পাওয়ার হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩১ শতাংশ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৬৮৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬১২ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পাওয়ার হার ৮৯ দশমিক ২১ শতাংশ।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২২১ জন। তাদের মধ্যে ৬২ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পাওয়ার হার ২৮ দশমিক ৫ শতাংশ।

দুই বিভাগ মিলিয়ে ৯০৭ পরীক্ষার্থীর মধ্যে ৬৭৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। এতে প্রতিষ্ঠানটির সামগ্রিক জিপিএ-৫ পাওয়ার হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩১ শতাংশ।

এ বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

গত বছরও ভালো ফল করেছিল রাজউক উত্তরা মডেল কলেজ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি থেকে ৮২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯ দশমিক ৮৮ শতাংশ পাস করেছিল। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ৮৮ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী।

এবার শতভাগ পাসের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ