Views Bangladesh Logo

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহী স্টার্সের টানা হার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টার্স। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক সাবাহ এফসির কাছে ২-১ গোলে হেরেছে তারা।

বক্সের বাইরে থেকে ৮৭ মিনিটে দুর্দান্ত শটে রাজশাহীর হয়ে এক গোল করেন মোছাম্মাৎ সুলতানা। তবে শেষ মুহূর্তের সেই গোল দলকে হার থেকে বাঁচাতে পারেনি। এর আগে প্রতিযোগিতার প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছিল রাজশাহী।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে এনজি হেকিমা স্টার্কসের গোলে এগিয়ে যায় সাবাহ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকেরা। ৮০ মিনিটে স্টার্কসই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন।

৮৭ মিনিটে ডান দিক থেকে বল নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে রাজশাহীর হয়ে ব্যবধান কমান সুলতানা। এরপর সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি বাংলাদেশের দলটি।

টানা দুই ম্যাচ হেরে রাজশাহী স্টার্সের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে। আগামী রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোভার্সের মুখোমুখি হবে তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ