ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঘিরে রাজশাহীতে আনন্দের জোয়ার
রাজশাহীর কৃতিসন্তান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু এমপি বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পুরো রাজশাহীজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকায় তার নাম প্রকাশের পর থেকেই নগরের রাজপথ ও অলিগলিতে উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাকে ঘিরে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বয়ে যায়। দল-মত নির্বিশেষে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন।
বিকেলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিনুকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভূমিমন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনুর দায়িত্বপ্রাপ্তিকে রাজশাহীর মানুষের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে