Views Bangladesh Logo

রাজশাহীতে বিপৎসীমার ২ মিটার নিচে পদ্মার পানি, বন্যার আশঙ্কা নেই

রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার প্রায় ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ফারাক্কা ব্যারেজের সব গেট সর্বোচ্চ পরিমাণে খুলে দেওয়া হলেও আপাতত রাজশাহীতে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে নদীর পানি এই সীমার প্রায় ২ মিটার নিচে রয়েছে।

এদিকে নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট পানির প্রভাব আগামী পাঁচ দিনে বাংলাদেশে পড়ার সম্ভাবনাও আপাতত নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান আন্কুর বলেন, পদ্মার পানি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ফারাক্কার সব গেট খোলা থাকলেও রাজশাহীতে পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। নেপালের পানির প্রভাবও আগামী পাঁচ দিনে বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে।

পানি বৃদ্ধির কারণে রাজশাহী সিটি প্রটেকশন বাঁধকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ