Views Bangladesh Logo

রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র নিযাম উল আজিমকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার দিবাগত রাতে রাজশাহী নগরের সাগরপাড়া এলাকা থেকে নিযাম উল আজিমকে আটক করা হয়। তিনি এখন র‌্যাবের হেফাজতে রয়েছেন।

নিযাম উল আজিম রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোনো একজন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের টিসিবি কার্ড নিয়ে জিম্মি করছিলেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়, ৩টার দিকে শেষ হয়। অভিযান শেষের দিকে ওই কাউন্সিলরকে আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে র‌্যাবের হেফাজতে রাখা হয়েছে। তদন্তে অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ