Views Bangladesh Logo

রংপুরে ছোট ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ, পানিতে ডুবেই ভাই-বোনের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা একটি গর্তে পড়ে যায় ছোট ভাই। ভাইকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় বড় বোন। কিন্তু সাঁতার না জানায় দুজনেই পানিতে ডুবে যায়, একই সাথে ভাই-বোনের মৃত্যু হয়।

বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মাজারেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিচা বেগম। নিহতরা হলেন- রুশা মনি (১৫) ও ছোট ভাই সাইফ (৫)।

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিচা বেগম পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, রংপুর নগরীর শিরিনপার্ক এলাকার বাসিন্দা রাসেল ও আদুরী দম্পতির মেয়ে রুশা মনি ও ছেলে কাইফ। মঙ্গলবার মায়ের সঙ্গে গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের মাজারেরপাড় এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে তারা। বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায় রুশা মনি ও কাইফ। এক পর্যায়ে বৃষ্টির পানিতে ডুবে থাকা একটি গর্তে পড়ে যায় ছোট্ট কাইফ। ছোট ভাইকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় বড় বোন রুশা মনি। কিন্তু সাঁতার না জানায় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় এক শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। রুশা ও কাইফকে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হাসপাতালে আনার পর শিশু দুটিকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি। তাদের শরীরে জীবনের কোনো সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ