ঢাকাসহ দেশের সব বিভাগে বজ্রপাতসহ বৃষ্টির আভাস
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের সব বিভাগে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, ‘চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রংপুরে।
এদিকে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি আরও জানায়, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। অন্যদিকে মৌসুমি নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে