Views Bangladesh Logo

বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে আয়ারল্যান্ড। ব্রেডিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। ফলে আয়ারল্যান্ডের সামনে থাকা শেষ সম্ভাবনাটিও শেষ হয়ে যায়।

বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিততে হতো। পাশাপাশি ৩০ সেপ্টেম্বরের কাট-অফের আগে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে দুটি ম্যাচেই হারতে হতো। সেই সমীকরণ পূরণের পথ বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের পর বন্ধ হয়ে গেছে।

এখন আয়ারল্যান্ডকে ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে। ১০ দলের বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি মূল পর্বে উঠবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দল খেলবে বিশ্বকাপের প্রথম ধাপ ‘সুপার সিরিজে’, যেখানে সেরা দলটি মূল পর্বে খেলার শেষ টিকিট পাবে।

২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নিচের দুই পূর্ণ সদস্য দেশ, ক্রিকেট বিশ্বকাপ লিগ–২-এর শীর্ষ চার দল এবং বাছাই প্লে-অফ থেকে উঠে আসা চার দল।

উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও আয়ারল্যান্ড সরাসরি মূল পর্বে উঠতে পারেনি। সেবার বাছাইপর্বের সুপার সিক্স থেকেই বিদায় নিতে হয়েছিল। এবারও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে তাদের বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ