Views Bangladesh Logo

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক থেকে সাময়িকভাবে মেঘলা থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩ মিলিমিটার।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ