Views Bangladesh Logo

সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। এ সময় তাপমাত্রায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জারি করা পূর্বাভাসে বিএমডি জানায়, আজ সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় সাময়িক দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বিএমডি।

আবহাওয়ার এই পরিস্থিতি ব্যাখ্যা করে বিএমডি জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসাম পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মাঝারি ধরনের সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বিএমডি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাদারীপুরে, ৭৪ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ