দেশের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে এ কথা জানানো হয়।
এতে আরও জানানো হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৪ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৯ মিনিটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে