Views Bangladesh Logo

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৯ জুন) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত মূলত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হতে পারে। এছাড়া রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে বৃষ্টির পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্তমানে রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ পার্শ্ববর্তী আরও এলাকায় বিস্তার লাভ করতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

সোমবার রেকর্ড করা তথ্যানুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ