Views Bangladesh Logo

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়। পূর্বাভাস অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব অঞ্চলে ঝোড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসের আওতায় থাকা অঞ্চলগুলো হলো ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ