Views Bangladesh Logo

১০ জেলায় রেল সেবা সম্প্রসারিত হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার পার্শ্ববর্তী এবং দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল সেবা সম্প্রসারিত হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলা রেল যোগাযোগের আওতায় আসছে।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম, সেবার অবস্থা এবং উত্তরণে গৃহীত পদক্ষেপ নিয়ে সভা হয়েছে। সভায় সেবার মান বৃদ্ধিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ এবং ধীরাশ্রমে কন্টেইনার ডিপো (আইসিডি) প্রকল্প ইতিমধ্যে অনুমোদন পেয়েছে।

মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথকে ব্রডগেজে উন্নীত করতে টঙ্গী-আখাউড়া-লাকসাম অংশে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ করা হবে। পাশাপাশি রেলপথের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জ-কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মানিকগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্থাপনেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এসব পরিকল্পনা আগের সরকারগুলোরও ছিল কি না — এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আগে রেললাইন হয়েছে, কিন্তু ইঞ্জিন ও বগি কেনা হয়নি। এখন থেকে রেললাইন নির্মাণের সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও বগিও কেনা হবে এবং প্রকল্পগুলো ভিন্নভাবে বাস্তবায়িত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ