বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার প্রেক্ষাপটে তিন সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সারাদেশে আবার ট্রেন চলাচল শুরু হচ্ছে।
আজ রোববার (১১আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন ও ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে।
তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
অনলাইনে ট্রেনের আগাম টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে সোমবার বিকাল ৫টা থেকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে