বগুড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালন
বগুড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে বগুড়া লেখক চক্র পাঠাগার ও দোআঁশ পাবলিক লাইব্রেরির আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
পাঠাগারের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, কবি ও প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন দোআঁশ পাবলিক লাইব্রেরি ও বগুড়া লেখক চক্র পাঠাগারের সভাপতি কবি ইসলাম রফিক এবং পাঠাগারের সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম।
সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া ইয়ুথ কয়ারের সভাপতি আতিকুর রহমান মিঠু এবং নর্থ বেঙ্গল গ্রুপের জেনারেল ম্যানেজার আব্দুর রহিম।
কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন একতারা সম্পাদক কবি মতিয়ার রহমান এবং বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কবি অনন্য রাসেল। কবি সিকতা কাজলের সঞ্চালনায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন কবি আবু রায়হান, কবি মাহাবুব টুটল, কবি এস এম আনিছুর রহমান, শম্পা রাণী মোহন্ত ও মাহবুব এ ইলাহী মিঠু।
আলোচনা সভা শেষে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শম্পা রাণী মোহন্ত, এস এম আনিছুর রহমান ও মনসুর রহমান তানসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি আমিনুল ইসলাম রনজু, কবি সাহানা আক্তার, কবি আব্দুল আলিম, কবি শাকিবলু শাকিলসহ অনেকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে