Views Bangladesh Logo

মেয়েদের আইপিএলের ড্রাফটে মারুফা-রাবেয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ৯ ডিসেম্বর ভারতে অনুষ্ঠেয় উইমেন্স প্রিমিয়ার লীগের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের দুই নারী ক্রিকেটার মারুফা আক্তার ও রাবেয়া খাতুন। দুজনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

রবিবার (৩ নভেম্বর) নারী আইপিএল ড্রাফটের তালিকা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় ভারতের ১০৪ জন ক্রিকেটারসহ মোট ১৬৫ জন ক্রিকেটার আছেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ৬১ জন। এর মধ্যে বাংলাদেশ থেকে শুধু পান পেসার মারুফা ও স্পিন অলরাউন্ডার রাবেয়া।

এবার নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ রুপির তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন ও আইরিশ ক্রিকেটার কিম। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি।

আরও জানা গেছে, নিলাম থেকে সর্বোচ্চ ৩০ জন ক্রিকেটার কিনতে পারবে টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ