Views Bangladesh Logo

র‌্যাবের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৫,৮৭৬ লিটার ভোজ্য তেল উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে সারাদেশে অভিযান জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে আটটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার ৮৭৬ লিটার অবৈধভাবে মজুতকৃত ভোজ্য তেল উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার রূপসী, গাংপাড়, কাজীপাড়া, পুরনো রেল স্টেশন ও পাঁচদোনা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীনভাবে ভোজ্য তেল মজুত এবং বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে সেখানে পাঁচটি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, ফেনী সদর এলাকার মেসার্স আজাদ অ্যান্ড ব্রাদার্স, মেসার্স নাসির এন্টারপ্রাইজ এবং বিহারী ভৌমিক এন্টারপ্রাইজসহ বেশ কিছু গুদামে অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণ এবং ড্রামে অবৈধভাবে ভোজ্য তেল মজুত করার প্রমাণ পান কর্মকর্তারা। পরে এসব প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি যথাযথ স্যানিটেশন ব্যবস্থা ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করে কর্তৃপক্ষ।

র‍্যাব কর্মকর্তারা জানান, মজুতদারি এবং কালোবাজারির মাধ্যমে বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ