Views Bangladesh Logo

ঈদ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে র‍্যাব

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব।

শুক্রবার র‍্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া বিভিন্ন প্রস্তুতি ঘুরে দেখেন।

র‍্যাব জানিয়েছে, ঈদ উপলক্ষে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, মোবাইল ও ফুট পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং জোরদার করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে বিশেষ নজরদারি চলছে। টিকিট নিয়ে কারসাজি বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

এ ছাড়া রাজধানীসহ দেশের বড় বড় ঈদগাহে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে নিরাপত্তা তল্লাশি ও সিসিটিভি পর্যবেক্ষণ রাখা হবে।

ছুটির সময় ফাঁকা বাড়ি ও কর্মস্থলে চুরি-ডাকাতি ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ