Views Bangladesh Logo

র‍্যাব বিলুপ্তি বা পুনর্গঠন সরকারের সিদ্ধান্ত: মহাপরিচালক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের বিলুপ্তি বা পুনর্গঠনের বিষয়টি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত—সংস্থাটির নিজস্বভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

রোববার (৫ এপ্রিল) সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় যেকোনো সহায়তা চাওয়া হলে র‍্যাব তা সর্বোচ্চভাবে করার চেষ্টা করবে। আমাদের কাছে যেটুকু তথ্য থাকবে, তার ভিত্তিতে আমরা সহযোগিতা করব।

র‍্যাবকে ভবিষ্যতে একটি পেশাদার, মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন মহাপরিচালক। তার ভাষায়, ‘র‍্যাব আগামীতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে।’

র‍্যাবের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে আহসান হাবীব পলাশ বলেন, অতীতের কার্যক্রম বিশ্লেষণ করলে কিছু ক্ষেত্রে ‘ডেভিয়েশন’ বা বিচ্যুতি এবং ‘পদস্খলন’ ছিল বলে বোঝা যায়। তবে সেসব দুর্বলতা সংশোধন করা গেলে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে।

তিনি আরও বলেন, আমাদের কাজই হবে প্রমাণ—যদি আমরা নিজেদের উন্নত করতে পারি, তাহলে নিষেধাজ্ঞা আর থাকবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ