Views Bangladesh Logo

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আটটি মামলার ওয়ারেন্টভুক্ত এবং ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিন (৫২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আফতাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

বুধবার র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব উদ্দিন বায়েজিদ বোস্তামী এলাকার বনানী আবাসিক এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আফতাব উদ্দিনকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি আরও জানায়, আফতাব উদ্দিনের বিরুদ্ধে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালি ও সদরঘাট থানায় পৃথক ঘটনায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারার পাঁচটি মামলায় তাকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন আদালত । এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ