Views Bangladesh Logo

একচেটিয়া বাস ভাড়া বাড়ানোর পাঁয়তারা বন্ধ চায় যাত্রী কল্যাণ সমিতি

বাস ও লঞ্চ মালিক সমিতির প্রভাবশালী অংশের নেতৃত্বে একচেটিয়া ভাড়া বাড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, এতে যাত্রীদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয় করা স্বাভাবিক বিষয় হলেও, মালিকপক্ষ যাত্রীদের প্রতিনিধিত্ব ছাড়াই একতরফাভাবে ভাড়া নির্ধারণের চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়।

তার অভিযোগ, ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা না রেখে বিষয়টি গোপন করা হচ্ছে এবং এতে গণমাধ্যমকেও অনেক সময় অবহিত করা হচ্ছে না।

মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, সম্প্রতি জ্বালানি তেলের দাম পরিবর্তনের পর বাস ভাড়া সমন্বয়ের নামে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ন্যায্য হিসাব অনুযায়ী প্রতি লিটার জ্বালানির দামের পরিবর্তনের অনুপাতে কিলোমিটার প্রতি ভাড়া সর্বোচ্চ ১৫ পয়সা পর্যন্ত বাড়ানো যৌক্তিক হতে পারে।

তিনি সতর্ক করে বলেন, যাত্রীদের স্বার্থ উপেক্ষা করে ভাড়া নির্ধারণের চেষ্টা চললে সংগঠনটি কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ