Views Bangladesh Logo

মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’

 VB  Desk

ভিবি ডেস্ক

মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের দিকে আসছে।

সোমবার (৩০ মার্চ) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার ডলফিন জেটিতে বার্থিং করার পরিকল্পনা আছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। এ কারণে জ্বালানিবাহী জাহাজ দ্রুত খালাসে বন্দর কর্তৃপক্ষ অগ্রাধিকার দিচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা জানান, শুধু সমুদ্রপথেই নয়, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকেও পাইপলাইনের মাধ্যমে ডিজেল দেশে আসছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে এলএনজি, এলপিজি, ক্রুড অয়েলসহ বিভিন্ন জ্বালানি বহনকারী একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে এবং নিয়মিতভাবে এসব খালাস কার্যক্রম চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ