Views Bangladesh Logo

রাষ্ট্রপতিকে পুতিনসহ ৭ দেশের নেতার অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ সাত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।

শুক্রবার (২৮ আগস্ট) বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ইউরোপ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান।

অভিনন্দন জানানো নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া বেলারুশ, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, তুর্কমেনিস্তান, কাজাখস্তান ও মন্টেনেগ্রোর রাষ্ট্রপতি বা সরকারপ্রধানরাও মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানিয়েছেন।

বার্তাগুলোতে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেন দেশগুলোর নেতারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ