Views Bangladesh Logo

শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীনে পুতিন

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে আসন্ন ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামের’ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি পুতিন তার ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার তার ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সাথে দেখা করতে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৭-১৮ অক্টোবর বেইজিংয়ে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামের’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পুতিন এই সম্মেলনেও অংশ নেবেন।

আজ মঙ্গলবার শুরু হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফোরামে অংশ নিতে ১৩০টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে চীন । এশীয় পরাশক্তি এই দেশটির আশা, এই সম্মেলন বেইজিংয়ের আন্তর্জাতিক অবস্থানকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

এদিকে সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রেসিডেন্ট পুতিন তালিকার শীর্ষে রয়েছেন এবং ইউক্রেনে আক্রমণের জেরে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার মধ্যে পড়ার পর বড় কোনও বৈশ্বিক শক্তিধর দেশে এটিই পুতিনের প্রথম সফর।

বার্তা সংস্থা বলছে,  ইতিমধ্যে প্রেসিডেন্ট পুতিন তার কমিউনিস্ট প্রতিবেশীর সাথে শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করার মিশনে রয়েছেন। যদিও চীনের কাছে দিনে দিনে মস্কো ক্রমবর্ধমানভাবে ছোট অংশীদারে পরিণত হচ্ছে। অবশ্য রাশিয়ান এই প্রেসিডেন্টের চীন সফরের সময় কয়েকটি বড় চমক আশা করছেন বিশেষজ্ঞরা।

ক্রেমলিন জানিয়েছে, বুধবার এই দুই নেতা বিআরআই ফোরামের ‘সাইডলাইনে’ দেখা করবেন।

মূলত এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য পাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ। তবে পরিস্থিতি যেটিই হোক চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে রাশিয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ