Views Bangladesh Logo

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর পুরানা পল্টনের ফাইন্যান্স টাওয়ারের ১০ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রিমা খানম।

ডিউটি অফিসার রিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এখনো হতাহত ও আগুন লাগার কারণ জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ